প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | বারান্দা ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/পূর্বরাগ/কবিতাণু/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতাণু

সুশান্ত সেন

বারান্দা ও অন্যান্য

বারান্দা


দোতলার বারান্দা পৌনে ন'টা
ইস্কুল শুরু হবে
সাদা পায়রা
মোরগ ঝুঁটি, একটু হাসি।
একটু দোল দোল
হৃদয় উতরোল।
 
কুচবিহার
 
মামার বাড়ি 
বিয়ের বাড়ি, কুচবিহার
দূর তো নয়
আসতে যেতে ট্রেনের বাঁশি।
একটু আলাপ একটু কথা
এখন আসি এখন আসি।
মামার বাড়ি দূর তো নয়
বুক ঢিব ঢিব, একটু ভয় একটু ভয়।
 
চোখের দেখা
 
একটু ভয় একটু হাসি
একটু খানি চোখের দেখা।
দাঁড়িয়ে থাকা অনেকক্ষণ।
স্কুলের সময় পেরিয়ে গেল
আজ যায়নি, আজ যায়নি
নাকি আমি ফস্কে গেলাম।
 
সময় এখন দুর্বিষহ মাথা নাড়ে।

সাইকেল

সাইকেল চালিয়ে 

ঘুরেই চলেছি ঘুরেই চলেছি
মিনিট কেটে কেটে ঘণ্টা বাজছে
ঘুরেই চলেছি ঘুরেই চলেছি
তুমি কি আজ স্কুল থেকে 
ফিরে আসবে না…

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)