প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | সামনের ফ্ল্যাটের বারান্দা | দেবদাস কুণ্ডু

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

দেবদাস কুণ্ডু

সামনের ফ্ল্যাটের বারান্দা


যেদিন প্রথম দেখলাম তোমাকে
সামনের ফ্ল্যাটের বারান্দায়
হাতে চায়ের কাপ। মুখ আকাশের দিকে
কী আশ্চর্য

আগে তো কোনদিন দেখিনি
তুমি কি দূর দেশে থাকো
কী যে হলো তোমাকে দেখার পর
আমার পুরনো মলিন আকাশটা
পাল্টে ফেলল তার জামা
গাছগুলোর গায়ের শুকনো চামড়া
খসে গেল, জন্ম নিল তরুন ত্বক
বাজারে গিয়ে দেখলাম
অবিশ্বাস্য ভাবে কমে গেছে জিনিসের দাম
ব্যাগটা ভারী, উপচে পড়ছে কুমড়োফুল সজনেডাঁটা
পাল্টে গেল পাখিদের ডাকের ধ্বনি
এখন ওরা গান গায় রীতিমতো রেওয়াজ করে
অনিচ্ছুক বাচ্চা হাততালি দিতে দিতে যাচ্ছে স্কুল
বরাদ্দ খাবার দেবো বলে খুঁজছি একটা বুবুক্ষ সারমেয়
পেট ফুলিয়ে ঘুমাচ্ছে সবকটা
আকাশের তারাগুলো বড় বেশি জ্বলছে খুশিতে
কী যে ভাল লাগছিল, বসন্তের বাতাস যেন
তারপর তুমি নেই
দীর্ঘ দিন নেই
দীর্ঘ মাস নেই
দীর্ঘ বছর নেই
আমার খিদে নেই
আমার ঘুম নেই
চোখদুটো পাথরের মতো
সামনের ফ্ল্যাটের বারান্দায় স্থির
 
 

2 comments:

  1. খুব ভালো লাগল... একটা আবেশ সৃষ্টি হয়েছে...

    ReplyDelete
  2. অপূর্ব

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)