কখনো মাথায়, কখনো পায়ে
ব্যথার অজুহাত তাই কাছে এসেও দূরেই
থাকো তুমি তোমার ভালবাসাময় পেলব
হৃদয়ে আমার আর মোহরছাপ দেওয়া হয়
না অথচ দূর থেকে আবেগমথিত
স্বরে যখন কথা বলো আবেশে আপ্লুত হয়ে যাই হৃদয়— বসন্তবনে একলা বিরহে কাটায়
কবি/শিল্পীরা কল্প-জগতের বাসিন্দা আর কল্পনা শিল্প-সাহিত্যের অন্যতম শর্ত, কাজেই... কে তুমি অনুমান করতে অসুবিধা হওয়ার কথা নয়, তবু হে দূরবর্তিণী নিজের পরিচয় দিতে এত কুণ্ঠা কেন!
সুন্দর। দূর থেকে এ অনুভূতি বোধহয় বেশ আবেশ জাগায়, ভালো ও লাগে।
ReplyDeleteকবি/শিল্পীরা কল্প-জগতের বাসিন্দা আর কল্পনা শিল্প-সাহিত্যের অন্যতম শর্ত, কাজেই... কে তুমি অনুমান করতে অসুবিধা হওয়ার কথা নয়, তবু হে দূরবর্তিণী নিজের পরিচয় দিতে এত কুণ্ঠা কেন!
Deleteবিরহ বড় সুন্দর
ReplyDeleteবিরহেই যে প্রেমের সার্থকতা তা ভুললে চলবে কেন জয়ীতা। ভাল থেকো।
Deleteবিরহ-প্রেমের সুন্দর কবিতা।
ReplyDeleteধন্যবাদ বন্ধু। আপনার পরিচয় জানতে পারলে ভাল লাগত।
Delete