প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 4, 2024

অব্যক্ত | অজয় দেবনাথ

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

অজয় দেবনাথ

অব্যক্ত


কখনো মাথায়, কখনো পায়ে ব্যথার অজুহাত
তাই কাছে এসেও দূরেই থাকো তুমি
 
তোমার ভালবাসাময় পেলব হৃদয়ে
আমার আর মোহরছাপ দেওয়া হয় না
 
অথচ দূর থেকে আবেগমথিত স্বরে যখন কথা বলো
আবেশে আপ্লুত হয়ে যাই
 
হৃদয়— বসন্তবনে একলা বিরহে কাটায়
 

6 comments:

  1. সুন্দর। দূর থেকে এ অনুভূতি বোধহয় বেশ আবেশ জাগায়, ভালো ও লাগে।

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথMay 6, 2024 at 8:17 AM

      কবি/শিল্পীরা কল্প-জগতের বাসিন্দা আর কল্পনা শিল্প-সাহিত্যের অন্যতম শর্ত, কাজেই... কে তুমি অনুমান করতে অসুবিধা হওয়ার কথা নয়, তবু হে দূরবর্তিণী নিজের পরিচয় দিতে এত কুণ্ঠা কেন!

      Delete
  2. Replies
    1. অজয় দেবনাথMay 6, 2024 at 10:19 AM

      বিরহেই যে প্রেমের সার্থকতা তা ভুললে চলবে কেন জয়ীতা। ভাল থেকো।

      Delete
  3. বিরহ-প্রেমের সুন্দর কবিতা।

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথMay 6, 2024 at 10:20 AM

      ধন্যবাদ বন্ধু। আপনার পরিচয় জানতে পারলে ভাল লাগত।

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)