প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, March 14, 2025

রাঙিয়ে দাও | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
 
রাঙিয়ে দাও
 
অশোক পলাশ ফাগুন আগুন দিনে
ভালবাসার আবির রং লেগেছে
ফুলের বনে বনে;
কুহু কুহু কোকিল গাছের ডালে বসে 
বসন্ত দিনের বার্তা দেয় শুধু আনমনে;
 
এমন দিনে   
বিরহী রাধিকা কার জন্য 
অশ্রু ফেলে গূঢ় অভিমানে!
ও কৃষ্ণ বাঁশুরিয়া— তুমি মধুর বাঁশি বাজিয়ে শোনাও চঞ্চলা রাধিকার হৃদয়ে, মনে;
শ্রীমতি রাধিকা ছুটে আসবে গোপনে
পাতার পোশাক পরে
জোছনা আলোয় ভিজে অভিসারে;
আজ ভালবাসার রং লেগেছে তার হৃদয়ে
তাকে রাঙিয়ে দাও ভাসিয়ে দাও চন্দনের বনে প্রগাঢ় চুম্বনে।
 

1 comment:

  1. খুব ভালো লেখা, শুভেচ্ছা রইল

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)