প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

২৫ বছর COLLEGE INSPECTION-এর রোজনামচা– আগে-পরে— | ডঃ বিশ্বজিৎ মজুমদার

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
ডঃ বিশ্বজিৎ মজুমদার
 

২৫ বছর COLLEGE INSPECTION-এর রোজনামচা– আগে-পরে—

 
সবচেয়ে IMPORTANT জমাদার –
সবচেয়ে IMPORTANT বাথরুম পরিষ্কার –
কলেজ COMPOUND ঝাঁ চকচকে দেখানো –
সকাল থেকে ELECTRICIAN-এর দৌড়োদৌড়ি –
অন্য সব কিছু গৌণ –
৬ মাস আগেই ভিতরে ভিতরে SETTING হয়ে যায় –
NEW DELHI –
PMO OFFICE –
CENTRAL GOVT-এর MEDICAL RESEARCH DEPARTMENT –
আর অপিসে পাহাড় সমান ফাইল চালাচালি হয় –
আর ভাড়া খাটা  ডাক্তাররা সস্তা বেশ্যার মতো হাত কচলাতে থাকে পেমেন্টের জন্য –
একদিন ভাড়া খাটার PAYMENT –
আর আমরা পার্মানেন্ট বাঁধা গোরুরা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি মজাদার দৃশ্য –
এখানে গোপন লেনদেন হয়ে চলে হোটেলের ঘরে –
দৃশ্য পটের বাইরে –
ঠিক যেমন ELECTION-এর RESULT-এর পর HORSE TRADING –
বা কারখানার INSPECTION –
NETWORKING জয় হো – জয় হো –
জয় হো –
কোন ফ্যাকাল্টি কে জলের দরে পুষে রেখেছে –
কোন ফ্যাকাল্টি ছেড়ে দিয়েছে মাইনা বন্ধ হয়ে গিয়েছে বলে –
এসব আমার ২৫ বছরের চেনা ঘটনা –
পাঁকাল মাছের মতো ডুবে আছে –
কিন্তু আমার গায়ে পাঁক পাবেন
না –!
CORPORATE মালিকদের সঙ্গে SETTING হয়ে যায় –
NEW DELHI –
আর তাঁদের সমস্ত BILL PASS হয়ে যায় DELHI LOBBY বাজিতে –
আর DAILY LABOURER CUM PROFESSOR-রা –
যে তিমিরে –
সেই তিমিরেই থেকে যায় –
চামচারা হাত কচলাতে –
কচলাতে ছুটতে থাকে গাড়ির পিছন পিছন পোষা GSD-র মতো –
একই ভাবে সময় এগিয়ে যায় -
ক্লান্ত জ্ঞানী PROFESSOR-রা –
মাথা নিচু করে –
একই ভাবে হেঁটে যায় –
ফড়েরা – একই ভাবে
আর্জি জানাতে যায় –
লাইন দিয়ে –
CIVIL CONTRACTOR-রা নিতান্ত মজুরদের খাটাতে থাকে –
ক্ষীর খেয়ে যায় শুধু চামচারা –
ভাড়া খাটারা বকেয়ার জন্য লাইন দেয় –
RUBBER STAMP PRINCIPAL দাঁড়িয়ে থাকে পরবর্তী নির্দেশের অপেক্ষায় –
এভাবেই EDUCATION-এর ইয়ে মারা যায়!
এভাবেই EDUCATION-এর নামে শ্রাদ্ধ হয়!
৮০ বছর ধরে!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)