প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, November 25, 2025

টেলিপ্যাথি না প্রেম | অরূপ পান্তী

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
অরূপ পান্তী
 
টেলিপ্যাথি না প্রেম
 
ডাকলেই চলে আসো হোয়াটসঅ্যাপে
আমি কথা বলি কবিতা শুনি
লিখি ওই মুঠোফোন
ফোনের আশা না করে চুপ থাকি।
 
দেখি হঠাৎ করে তোমার কবিতা ভাসে
আমার মুখ খুব উজ্জ্বল হয়ে ওঠে
আমার বুক ফুলে যায়, অথচ তুমি জানো না।
 
ভাবছি আর ভাবছি, নোটিফিকেশন বারে
ভেসে উঠল খেয়েছ? কী করছ?
উত্তর দেওয়া গেল না, হাত জোড়া
লাঞ্চ শেষে লিখলাম, এইতো খেলাম।
 
এভাবে কেটে যায় দীর্ঘক্ষণ
আমারও মনে পড়লেই দেখি তুমি অনলাইন
হোয়াটসঅ্যাপে স্টিকার, হাসিমুখ
জানিনা একে কী বলে?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)