প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, December 23, 2025

লক্ষ্মণটিলা | অমিতাভ গুপ্ত

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
অমিতাভ গুপ্ত
 
লক্ষ্মণটিলা
 
ইতিহাসকে মুচড়ে দিয়ে
             প্রাচীর তোলেন তিনি
                  আমার যাওয়া হয়নি, আমি তাঁর কাছে যাইনি
 
ধৰ্ম নামক অহংকারের
          ভল্ল বুকে বিঁধে
             এমনি হাজার প্রাচীর ওঠে মন্দিরে মসজিদে
 
এমনি একটি বিশেষ থাকে
              নির্বিশেষের ঘরে
               যেখানে ভাই, সোদরপ্রতিম, পাথর হয়ে মরে
 
তবু যখন ভাঙবে প্রাচীর
           টলবে যখন টিলা
               জেগে উঠবে লক্ষ্মণভাই, উদ্যত ঊর্মিলা
 

2 comments:

  1. খুব হৃদয়স্পর্শী।🙏

    ReplyDelete
  2. মনোজ চ‍্যাটার্জীDecember 24, 2025 at 10:33 AM

    অসাধারণ ভাবের প্রতিবাদ

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)