বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
অমিতাভ
গুপ্ত
লক্ষ্মণটিলা
ইতিহাসকে মুচড়ে দিয়ে
প্রাচীর তোলেন তিনি
আমার যাওয়া হয়নি, আমি তাঁর কাছে যাইনি
ধৰ্ম নামক অহংকারের
ভল্ল বুকে বিঁধে
এমনি হাজার প্রাচীর ওঠে মন্দিরে মসজিদে
এমনি একটি বিশেষ থাকে
নির্বিশেষের ঘরে
যেখানে ভাই, সোদরপ্রতিম, পাথর হয়ে মরে
তবু যখন ভাঙবে প্রাচীর
টলবে যখন টিলা
জেগে উঠবে লক্ষ্মণভাই, উদ্যত ঊর্মিলা
কালো কাল | কবিতা
প্রাচীর তোলেন তিনি
আমার যাওয়া হয়নি, আমি তাঁর কাছে যাইনি
ভল্ল বুকে বিঁধে
এমনি হাজার প্রাচীর ওঠে মন্দিরে মসজিদে
নির্বিশেষের ঘরে
যেখানে ভাই, সোদরপ্রতিম, পাথর হয়ে মরে
টলবে যখন টিলা
জেগে উঠবে লক্ষ্মণভাই, উদ্যত ঊর্মিলা

খুব হৃদয়স্পর্শী।🙏
ReplyDeleteঅসাধারণ ভাবের প্রতিবাদ
ReplyDelete