প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, January 1, 2026

ভোগ | প্রতীতি সরকার

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
প্রতীতি সরকার
 
ভোগ
 
মাঠ থেকে শুকনো ধান কুড়িয়ে
বাবা তুলে দিচ্ছে ধান ভাঙানো কলে
সোনালি খোসা সরিয়ে
বেরিয়ে পড়ছে ধবধবে আতপ;
মা তাই আঁজলা ভরে
কলাপাতায় সাজিয়ে রাখছে
পাশাপাশি বসে কিছু টুকরো ফল
ধার ঘেঁষে পায়েস-পিঠে-পুলির মহড়া।
হেমন্তের রোদ
এসবেতে নতুন গন্ধ ঢেলে দিচ্ছে
পার্বণের আছিলায়...
তারিখে লেখা নতুন ভাতের জন্মলগ্ন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)