প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

এসো জীবনে জীবনে | রত্না দাশগুপ্ত

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
রত্না দাশগুপ্ত
 
এসো জীবনে জীবনে
 
বিকোচ্ছে পাপ, পুণ্যের দামে!
ধুঁকছে জীবন নৈরাশ্যের খামে,
ভাসছি জলে, ডুবছি আকছার!
চেতনা বিবেক পুড়ে ছারখার...
 
দিনের ঘরে সকাল সন্ধ্যা,
রাত আছে, নেই রজনিগন্ধা...
নাম ভুলে গেছি কৃতজ্ঞতার
বাতাস উধাও দম ফেলবার।
 
প্রয়োজন আছে! আহ্বান আছে!
ঘরে ঘরে এসো, এসো প্রাণে প্রাণে
পলাশে শিমুলে, গুলালে প্রেমে এসো!
হে বাসন্তিকা! এসো জীবনে জীবনে...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)