প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 4, 2024

অপলক ও আরো তিন | দেবযানী মহাপাত্র

বাতায়ন/কবিতাণু/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতাণু

দেবযানী মহাপাত্র

অপলক ও আরো তিন

অপলক


মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়
দীর্ঘদিন ধরে একটু একটু
পলির মতো জমতে থাকা নরম।
তোমার দিকে তাকিয়ে থাকা অপলক

সবশেষে কিছুটা
স্থির হয়ে যাওয়া মুহূর্ত।
 
 
শোক
 
ক্রমশ আয়ুরেখা ধরে এগিয়ে যাচ্ছে সূর্য
যে তীব্র শোক এখন ঘিরে রেখেছে তোমায়
ওকে আমি দীর্ঘদিন চিনি
আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসে
হেঁটে যায় হৃদয়ের মাঝামাঝি
এক জীবন সূক্ষ্মতম দূরত্বের ছাপ পড়ে থাকে।
 
 
অন্য গল্প
 
অন্য গল্পের খেই মিশে যাচ্ছে
নির্মীয়মান কবিতায়
কঠিন সংক্রমণ
অসুস্থতার বিবরণ বিস্তৃত হচ্ছে নিঃশব্দে
 
ভীষণ অন্যমনস্ক হয়ে আছ।
আমিও অস্থির এই ভেবে,
কতক্ষণে বলতে পারব
ভাল থেকো।
 
 
বিষক্রিয়া
 
ক্রমাগত ফিকে হয়ে আসছে বিষক্রিয়া
মৃত্যুর যাবতীয় লক্ষ্মণ স্পষ্ট হতে গিয়ে
মিলিয়ে যাচ্ছে আরও একবার।
তুমি লুকিয়ে রেখেছ পরপার,
ঈর্ষা করে বৃষ্টি কুহকে ধুয়ে
হালকা করে দিচ্ছ বিষের তীব্রতা।

4 comments:

  1. অসাধারণ

    ReplyDelete
  2. অপূর্ব অনবদ্য লিখেছিস।

    ReplyDelete
  3. পাপিয়া অধিকারী
    খুব সুন্দর। জীবনের মন খারাপগুলোকে ছুঁয়ে যায়।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)