বাতায়ন/কবিতাণু/২য়
বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
কবিতাণু
দেবযানী মহাপাত্র
অপলক ও আরো তিন
অপলক
মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়
দীর্ঘদিন ধরে একটু একটু
পলির মতো জমতে থাকা নরম।
তোমার দিকে তাকিয়ে থাকা অপলক
দীর্ঘদিন ধরে একটু একটু
পলির মতো জমতে থাকা নরম।
তোমার দিকে তাকিয়ে থাকা অপলক
সবশেষে কিছুটা
স্থির হয়ে যাওয়া মুহূর্ত।
যে তীব্র শোক এখন ঘিরে রেখেছে তোমায়
ওকে আমি দীর্ঘদিন চিনি
আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসে
হেঁটে যায় হৃদয়ের মাঝামাঝি
এক জীবন সূক্ষ্মতম দূরত্বের ছাপ পড়ে থাকে।
নির্মীয়মান কবিতায়
কঠিন সংক্রমণ
অসুস্থতার বিবরণ বিস্তৃত হচ্ছে নিঃশব্দে
আমিও অস্থির এই ভেবে,
কতক্ষণে বলতে পারব
ভাল থেকো।
মৃত্যুর যাবতীয় লক্ষ্মণ স্পষ্ট হতে গিয়ে
মিলিয়ে যাচ্ছে আরও একবার।
তুমি লুকিয়ে রেখেছ পরপার,
ঈর্ষা করে বৃষ্টি কুহকে ধুয়ে
হালকা করে দিচ্ছ বিষের তীব্রতা।

অসাধারণ
ReplyDeleteOpurbo
ReplyDeleteঅপূর্ব অনবদ্য লিখেছিস।
ReplyDeleteপাপিয়া অধিকারী
ReplyDeleteখুব সুন্দর। জীবনের মন খারাপগুলোকে ছুঁয়ে যায়।